বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৯ রাত ০৯:৫২
৮৮৭
আকতারুল ইসলাম আকাশ : ভোলার ইলিশায় পূর্বের বিরোধকে কেন্দ্র করে পুকুরে বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এতে অসহায় কৃষকের প্রায় এক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সূত্রে জানা যায়, জমিজমা বিরোধকে কেন্দ্র করে মোঃ আব্দুল মতিনের সাথে প্রতিবেশী আবু তাহেরের বেশকিছু দিন ধরে বিরোধী চলছে। কিছু মাস আগেও আবু তাহের মতিন মিয়ার উপর হামলাও চালিয়েছে। পরে তা স্থানীয় ভাবে সমাধান করা হয়। এর জের ধরেই আবু তাহের মতিনের পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেন মতিন।
আব্দুল মতিন জানান, পূর্বের বিরোধকে কেন্দ্র করে আবু তাহের আমার এই সর্বনাশ করেছে। আমি সামসুদ্দিন মেম্বার থেকে লগ্নি রেখে এই পুকুরে মাছ চাষ করছি আজ বেশকিছু বছর ধরে। আবু তাহেরের সাথে আমার বিরোধ রয়েছে। যার জন্য সে আমার পুকুরে বিষ দিয়ে আমার মাছ মেরেছে। আমি এর সঠিক বিচার চাই।
আবু তাহের বলেন, আমার সাথে তার বিরোধ রয়েছে তা ঠিক। কিন্তু তার জন্য কি আমি পুকুরে বিষ দিয়ে মাছ মারবো? এসব মিথ্যা এবং বানোয়াট। আমাকে বিপদে পালানোর জন্য সে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।
স্থানীয় মেম্বার মোঃ রহমান হাওলাদার জানান, বিষয়টা আমি শুনেছি। তবে কে বা কারা বিষ দিয়েছে তা স্পষ্ট নয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত