অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ছিনতাই করার সময় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৩১

remove_red_eye

৭৫১

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় এক মুদি ব্যবসায়ীর প্রতিষ্ঠান বন্ধ করে রাতে হোন্ডাযোগে বাড়ি ফেরার পথে গতিরোধ করে ঢাকা থেকে আগত কিশোর গ্যাংয়ের  ৪ সদস্য চিনতাইয়ের চেষ্টা চালিয়েছে। ওই সময় ছুরি দেখিয়ে টাকার ব্যাগ ছিনতাইসহ হত্যার চেষ্টা চালালে ব্যাবসায়ী ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় এক সদস্য পুকুরে পড়ে যায়। তখন ওই সদস্যকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের অপর এক সদস্যকে আটক করে।  বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় মুদি ব্যবসায়ী মোঃ নুরনবী অরুন বাড়ি ফেরার পথে হরিবাড়ি সংলগ্ন পাকা সড়কের ওপর এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আটককৃতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ জেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা বাদল মৃধার ছেলে হৃদয় (১৮) ও  নরসিংদী জেলার বাসিন্দা রাজু মিয়ার ছেলে এছহাক (১৮) কে আটক করে। এরা ঢাকার হেমায়েতপুর বসবাস করে। তবে ঘটনার সাথে জড়িত পলাতক দুই সদস্য শুভ ও ফরহাদকে গ্রেফতারে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে পুলিশ।

মুদি ব্যবসায়ী নুরনবী অরুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সাড়ে ১২টার সময় তুলাতলী বাজার থেকে হোন্ডাযোগে বাড়ি ফেরার পথে হরিবাড়ির সামনে রাস্তার দুই পাশে দড়ি টানিয়ে গতিরোধ করে ছিনাতাইসহ হত্যার চেষ্ঠা করে। এই সময় ডাক-চিৎকার দিলে রাস্তার পাশে থাকা স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পালিয়ে যাওয়ার সময় এক সদস্য পুকুরে পড়ে গেলে ওই ছিনতাইকারী সদস্যকে আটক করে পুলিশে কাছে হস্তান্তর করা হয়।

আটক কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয় জানান, স্থানীয় শুভ এর সহযোগিতায় ঢাকা থেকে চারদিন আগে আমরা তিনজন মনপুরায় আসি। গত তিনদিন ধরে ওই ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষন করি। পরে আজ (বৃহস্পতিবার) রাতে পরিকল্পনা করে আমরা ৪ জন টাকার ব্যাগ ছিনতাইয়ের জন্য চেষ্ঠা করি।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আটককৃত কিশোর গ্যাংয়ের এক সদস্য হৃদয়ের তথ্যমতে অপর সদস্য এছহাককে অভিযান চালিয়ে আটক করা হয়। তবে ঘটনার সাথে জড়িত অপর সদস্য শুভ ও ফরহাদ পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...