অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মেঘনায় গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জুন ২০২৬ সকাল ১০:০২

remove_red_eye

১০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে গিয়ে মো. হাসিব (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৬-৭ জন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নদীর মাঝের একটি চরে সাঁতরে যায় হাসিব। পরে তীরে ফেরার সময় তীব্র স্রোতে পড়ে সে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা অন্যরা নিরাপদে তীরে ফিরতে সক্ষম হয়। খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সন্ধান মেলেনি।ইলিশা নৌ থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 
নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...