অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:১৭

remove_red_eye

১০৩৭

ইসতিয়াক আহমেদ : ভোলায় সড়ক ও জনপথ বিভাগের বিটুমিনবাহী ট্রাকের চাপায় কল্প চন্দ্র দে (২৫) ও অনিক ওরফে বাপ্পি (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের বাপ্তা ভোটের ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কল্প চন্দ্র দে ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের লোকেশ চন্দ্র দের ছেলে ও অনিক ওরফে বাপ্পীর বাড়ি বরিশাল সদরে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে কল্প চন্দ্র দে ও বাপ্পী নামের দুই বন্ধু মোটরসাইকেলযোগে ইলিশাঘাট থেকে ভোলায় শহরের দিকে আসছিলো। এ সময় তারা ইলিশা সড়কের বাপ্তা ভোটেরঘর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বিটুমিনবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কল্প চন্দ্র ও অনিক ওরফে বাপ্পি গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা গুরুতর হওয়া কর্তব্যরত চিকিৎসক তাদের দু'জনকে উন্নত চিকিৎসার জন্য রবিশালে পাঠায়। পরে বরিশাল নেয়ার পথে স্পিডবোটে তাদের মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বিটুমিনবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...