বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫১
৭০০
প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জমি রক্ষার দাবী
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা শহরের পৌর আলগী এলাকায় ৩৭ বছর আগে পিতার বিক্রি করার বিষয় অস্বীকার করে ওই জমি জোর জবর দখল ও এলাকায় অত্যাচার নির্যাতনের আভিযোগ ওঠেছে সেনা ও নৌ-বাহিনীতে কর্মরত ( সদস্য) মোঃ মেহেদী হাসান আলামিন ও মনোয়ার হোসেন মন্টু’র বিরুদ্ধে।
শনিবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এলাকার আজাহারুল ইসলাম , মোঃ ইব্রাহিম, মোঃ তছির, সালেহা বেগম লিখিত অভিযোগে জানান, ১৯৮৩ সালে মনোয়ার হোসেনের পিতা আবুল হোসেন বিভিন্ন দাগে ৪২ শতাংশ জমি বিক্রি করেন। ওই জমি এত বছর তারা ভোগ দখলে থাকলেও এ বছর জুন মাসে হঠাৎ করেই অভিযুক্তরা জমি তাদের দাবি করে জোরপূর্বক ঘর তোলার চেস্টা করে। এমন কি গতকাল সকালেও জোরপূর্বক ওই জমিতে বালি ফেলে দখলের কাজ শুরু করে। বাঁধা দিতে গেলে তাদের লোকজন লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এমনকি স্থানীয় পৌর কাউন্সিলর ইব্রাহিম খোকন জানান, মনোয়ার হোসেন , মেহেদী হাসানের লোকজন জোরজবর দখল করে দুটি ছোট টিনের ছাপরা তোলে। তাদের বৈধতার জন্য কাগজপত্র নিয়ে আসতে বলেও তারা কিছু দেখাতে পারে নি। সংবাদ সম্মেলনে উপস্থিত মোঃ ইব্রাহিম জানান, ২০০৫ সালে তিনি ১৮ শতাংশ জমি মেহেদী হাসানের মা সালেহা বেগমের কাছ থেকে ক্রয় করে ১০ বছর ভোগ দখল করেন। কিন্তু দুই বছর ধরে মেহেদী হাসান , ওই জমি তাদের দাবি করে । এমনকি ইব্রামকে জোর পূর্বক ওই জমি থেকে উৎখাত করে। উপস্থিত মাছ বিক্রিতা তছির জানান, মেহেদী হাসান তার কাছ থেকে ১০ হাজার টাকার মাছ কিনে টাকা দেন নি। টাকা চাইতে গেলে তাকে হুমকী ও ভয় দেখান। এমন কি মাছ বিক্রেতা তছিরের ক্রয়কৃত ৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সালেকা বেগম জানান, তাদের ক্রয়কৃত জমি ফেরত নিতে প্রথমে তাদেরকে টাকা দিবে বলে ডেকে নেয়। পরে ঘরের ভেতর আটকে মারধর করে।
এদিকে মেহেদী হাসান সেনা বাহিনীর পিজিআর এবং মনোয়ার হোসেন মন্টু নৌবাহিনীতে লেন্স কর্পোরাল পদে কর্মরত বলে জানা গেছে। এদিকে ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, শনিবার জমি দখলের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালি ভরাট করতে দেখে। ওই কাজ বন্ধ রেখে তাদের দাবিকৃত মালিকানার কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। তবে মনোয়ার ও মেহেদী হাসানের ভাই ও আত্মীয়রা জানান, তারা অন্যের জমি দখল করছেন, বিষয়টি ঠিক নয়। তাদের জমিতেই ঘর তোলেন।
নৌ-বাহিনীর লেঃ কমান্ডার নাজিউর রহমান জানান, তাদের বিভাগের প্রভাব খাটিয়ে জবর দখল করার কোন সুযোগ নেই। জমিজমার বিরোধ থাকলে তা আইনী ব্যবস্থায় সমাধান করাটাই শ্রেয়। এমন উপদেশ তাদের।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক