অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সেনা ও নৌ বাহিনীর ২ সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫১

remove_red_eye

৭১৭

প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জমি রক্ষার দাবী

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা শহরের পৌর আলগী এলাকায়  ৩৭ বছর আগে পিতার বিক্রি করার বিষয় অস্বীকার করে  ওই জমি জোর জবর দখল ও এলাকায় অত্যাচার নির্যাতনের আভিযোগ ওঠেছে  সেনা ও নৌ-বাহিনীতে কর্মরত ( সদস্য) মোঃ মেহেদী হাসান আলামিন ও মনোয়ার হোসেন মন্টু’র বিরুদ্ধে।
শনিবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এলাকার আজাহারুল ইসলাম , মোঃ ইব্রাহিম, মোঃ তছির, সালেহা বেগম লিখিত অভিযোগে জানান, ১৯৮৩ সালে মনোয়ার হোসেনের পিতা আবুল হোসেন বিভিন্ন দাগে ৪২ শতাংশ জমি বিক্রি করেন। ওই জমি এত বছর তারা ভোগ দখলে থাকলেও  এ বছর জুন মাসে হঠাৎ করেই অভিযুক্তরা জমি তাদের দাবি করে জোরপূর্বক ঘর তোলার চেস্টা করে। এমন কি গতকাল সকালেও  জোরপূর্বক ওই জমিতে বালি ফেলে দখলের কাজ শুরু করে। বাঁধা দিতে গেলে তাদের লোকজন লাঠিসোটা দিয়ে হামলা চালায়।  এমনকি স্থানীয় পৌর কাউন্সিলর ইব্রাহিম খোকন জানান, মনোয়ার হোসেন , মেহেদী হাসানের লোকজন জোরজবর দখল করে দুটি ছোট টিনের ছাপরা তোলে। তাদের বৈধতার জন্য কাগজপত্র নিয়ে আসতে বলেও তারা কিছু দেখাতে পারে নি। সংবাদ সম্মেলনে উপস্থিত মোঃ ইব্রাহিম জানান, ২০০৫ সালে তিনি ১৮ শতাংশ জমি মেহেদী হাসানের মা সালেহা বেগমের কাছ থেকে ক্রয় করে ১০ বছর ভোগ দখল করেন। কিন্তু দুই বছর ধরে মেহেদী হাসান , ওই জমি তাদের দাবি করে । এমনকি ইব্রামকে জোর পূর্বক ওই জমি থেকে উৎখাত করে। উপস্থিত মাছ বিক্রিতা তছির জানান, মেহেদী হাসান তার কাছ থেকে ১০ হাজার টাকার মাছ কিনে টাকা দেন নি। টাকা চাইতে গেলে তাকে হুমকী ও ভয় দেখান। এমন কি মাছ বিক্রেতা তছিরের ক্রয়কৃত ৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সালেকা বেগম জানান, তাদের ক্রয়কৃত জমি ফেরত নিতে প্রথমে তাদেরকে টাকা দিবে বলে ডেকে নেয়। পরে ঘরের ভেতর আটকে মারধর করে।
 এদিকে মেহেদী হাসান সেনা বাহিনীর পিজিআর এবং মনোয়ার হোসেন মন্টু নৌবাহিনীতে লেন্স কর্পোরাল পদে কর্মরত বলে জানা গেছে। এদিকে ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, শনিবার জমি দখলের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালি ভরাট করতে দেখে। ওই কাজ বন্ধ রেখে তাদের দাবিকৃত মালিকানার কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। তবে মনোয়ার ও মেহেদী হাসানের ভাই ও আত্মীয়রা জানান, তারা অন্যের জমি দখল করছেন, বিষয়টি ঠিক নয়। তাদের জমিতেই ঘর তোলেন।
নৌ-বাহিনীর লেঃ কমান্ডার নাজিউর রহমান জানান, তাদের বিভাগের প্রভাব খাটিয়ে জবর দখল করার কোন সুযোগ নেই। জমিজমার বিরোধ থাকলে তা আইনী ব্যবস্থায় সমাধান করাটাই শ্রেয়। এমন উপদেশ তাদের।  

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...