বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫৩
৮০৭
বিভিন্ন মহলের নিন্দা ও ক্ষোভ
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন রানীগঞ্জবাজার এলাকায় সুপারি বাগান দেখভাল করতে গিয়ে হামলার শিকার হয়েছে হাইকোর্টের আইনজীবী শিমুল দাস। শনিবার দুপুরে ঢাকা থেকে বাড়ি এসে শিমুল দাস তার পৈত্তিক সুপারি বাগানে পাহারাদারের টংঘর নির্মান কাজের তদারকি করার সময় এলাকার আমজাদ হোসেন নাগর , মোঃ রিয়াজ হামলা চালায়। আহত শিমুলকে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ওই সময় তোলা এক ভিডিও ফুটেজে দেখা যায় সন্ত্রাসীরা শিমুলকে হত্যা করার কথাও বলে। এ ঘটনায় শিমুলের পিতা বোরহানউদ্দিনের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ননী গোপাল দাস থানায় লিখিত অভিযোগ করে নিরাপত্তা দাবি করেন।
শিমুল দাস জানান, তাদের প্রায় শত বছরের পৈত্তিক সম্পত্তি একটি সন্ত্রাসী চক্র জোরপূর্বক দখল করার পায়তারা করছে। এর আগেও জাল দলিল বানিয়ে তাদের সম্পত্তি দখল করে ছিল। কিন্তু আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ দখলদারদের উৎখাত করে ওই সম্পত্তির ফের সকল বুঝিয়ে দেন। এদিকে প্রতিবছর সুপারীর মৌসুম এলেই আমজাদ নাগর, রিয়াজ, আক্তারসহ একটি চক্র লুটপাট করতে পায়তারা শুরু করে। এবারও বাগানে না যাওয়ার জন্য হুমকী দিতে থাকে। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে ওঠেছে। এদিকে সংঘাতের খবর পেয়ে ইউনিয়ন পরিষদের কয়েক গ্রাম্যপুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। তাদের সামনেই এডভোকেট শিমুল দাসকে মারধর করা হয়। খুণ করার চেস্টা করা হয় বলেও জানান শিমুল দাস । এদিকে হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিচার দাবি করেছেন জেলা নাগরিক কমিটির প্রতিনিধি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল দাস , ওই সংগঠনের সম্পাদক ইন্দ্রজিত চন্দ্র দেসহ আইনজীবীরা ।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক