অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুন ২০২৬ সকাল ০৯:৪৯

remove_red_eye

১৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দরিদ্র ও অসহায় পরিবারের স্বাবলম্বিতা ও টেকসই আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভোলায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মুসলিম চ্যারিটির অর্থায়নে, সেইন্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং পার্টনারস ফর প্রসপারিটি (PFP) প্রোগ্রামের আওতায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থা, ভোলা এ কার্যক্রম বাস্তবায়ন করে।
বুধবার (৩ জুন) সকাল ১১টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনজন নির্বাচিত উপকারভোগীর মাঝে মুরগির বাচ্চা, মুরগির খাদ্য, প্রয়োজনীয় ঔষধসহ বিভিন্ন আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, ভোলা সদর মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিএস, ভোলা সদর-এর নির্বাহী পরিচালক মোঃ মর্তুজা খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, সাংবাদিক ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা উপকারভোগীদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সফল ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই সহায়তা প্রকল্প ভবিষ্যতে উপকারভোগীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী  যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল

চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল

ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু

ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...