অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা-লক্ষ্মীপুর রুটে নৌযান সংকটে ঝুঁকি নিয়ে পারাপার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুন ২০২৬ সকাল ১০:০৩

remove_red_eye

১৫০

 ইলিশা ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়
 
মলয় দে : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হলেও ভোলার বিভিন্ন এলাকার শ্রমজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে এখনো ফিরছেন। শুক্রবার সকাল থেকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঘাটে আসা যাত্রীদের মধ্যে অধিকাংশই চট্টগ্রামগামী।
যাত্রীদের অভিযোগ, ইলিশা-লক্ষ্মীপুর নৌরুটে যাত্রীর তুলনায় লঞ্চ ও সি-ট্রাকের সংখ্যা কম থাকায় তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এ সুযোগে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ নৌযানে মেঘনা নদী পারাপার করছেন। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ঘাটে পর্যাপ্ত যাত্রী ছাউনি, শৌচাগার ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাবের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। আকস্মিক বৃষ্টিতে অনেক যাত্রী ও তাদের মালামাল ভিজে যাওয়ার ঘটনাও ঘটেছে।
যাত্রীরা ইলিশা-লক্ষ্মীপুর নৌরুটে লঞ্চ ও সি-ট্রাকের সংখ্যা বাড়ানো, ঘাটে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অবৈধ নৌযান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, অবৈধ নৌযান চলাচল বন্ধে তারা তৎপর রয়েছেন। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...