অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনের বেতুয়া খালে অবৈধ ১০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জুন ২০২৬ বিকাল ০৩:৩০

remove_red_eye

১২৭

আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহন উপজেলার বেতুয়া খালে বসানো অবৈধ ও নিষিদ্ধ চায়না বিহন্দি, চায়না দুয়ারি এবং পকেট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার রমাগঞ্জ ও ধলীগৌরনগর ইউনিয়নের মধ্যবর্তী হাফিজ উদ্দিন বাজার সংলগ্ন বেতুয়া খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেতুয়া খালে অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে মাইকিং করে জাল সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। তবে নির্দেশনা অমান্য করে খালে জাল রেখে দেওয়ায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ চায়না বিহন্দি, চায়না দুয়ারি, পকেট জাল ও বিহন্দিসহ প্রায় ২০টি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকারও বেশি বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আকন্দ বলেন, “বেতুয়া খালে অবৈধ জালের বিরুদ্ধে পূর্ব থেকেই সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছিল। জালের মালিকদের নিজ দায়িত্বে জাল সরিয়ে নিতে বলা হলেও তারা তা করেননি। ফলে অভিযান চালিয়ে জালগুলো জব্দ ও ধ্বংস করা হয়েছে।”
তিনি আরও জানান, অবৈধ জালের ব্যবহার মাছের প্রজনন ও জলজ সম্পদের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জালের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে লালমোহন থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এছাড়া উপজেলা ভূমি অফিসের নাজির মো. মেহেদী হাসান, প্রধান সহকারী মো. মাসুদ আলম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. ছাইফুল ইসলাম সোহাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, “চায়না ও বিহন্দি জাল দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। ছোট মাছ ও মা মাছ রক্ষা এবং মৎস্য সম্পদের টেকসই উন্নয়নের স্বার্থে এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...