অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুন ২০২৬ বিকাল ০৩:৩৩

remove_red_eye

১২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” প্রতিপাদ্যকে সামনে রেখে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১১টায় ভোলা স্কাউটস ভবনে এ সভার আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলা জেলা কমিটি।
সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা সুজনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী। বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায় প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা। জনগণের মতামত ও রায়কে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিতভাবে বিকশিত হচ্ছে না।
মূল বক্তব্যে বলা হয়, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। দলনিরপেক্ষতা, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সমতা ও অসাম্প্রদায়িকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে নাগরিকদের আরও সংগঠিত ও সোচ্চার হতে হবে।
আলোচনায় দেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয় গুরুত্ব পায়। বক্তারা বলেন, অতীতে বিভিন্ন সুযোগ থাকা সত্ত্বেও এসব ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি।
ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি মো সোলাইমান বলেন, গণতন্ত্রের চর্চা শক্তিশালী করতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। 
বোরহানউদ্দিন সুজনের সভাপতি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন। সমাজসেবক বনি আমিন ভোলার লোডশেডিং, যানজট, লঞ্চঘাটের দুর্ভোগ ও নদীভাঙনের সমস্যা উল্লেখ করেন।
 দৌলতখান সুজনের সাধারণ সম্পাদক মো. নিজামুল হক সমাজে সততা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, প্রধান শিক্ষক মেহেদী হাসান ও লালমোহন সুজনের সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। সভায় গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...