অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৩১শে জুলাই ২০২৬ | ১৬ই শ্রাবণ ১৪৩৩


স্মারকলিপি জমা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইসলামী ব্যাংকের গ্রাহকদের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৫৫

remove_red_eye

১৫৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের অপসারণসহ ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ব্যাংকটির আন্দোলনরত গ্রাহকরা। দাবি পূরণ না হলে সারাদেশের গ্রাহকদের নিয়ে আরও বড় কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবী।

নুর উন-নবী বলেন, গ্রাহকদের ছয় দফা দাবি স্মারকলিপি আকারে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা হবে বলে তারা আশা করছেন। অন্যথায় সারাদেশের গ্রাহকদের নিয়ে আরও বৃহৎ পরিসরে কর্মসূচি ঘোষণা করা হবে।

অধ্যাপক নুর উন-নবী বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, ব্যাংক থেকে লুটপাট ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, ব্যাংকের মালিকানা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং দায়ীদের শাস্তির আওতায় আনার দাবিসহ ছয় দফা দাবি তারা সরকারের কাছে তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, তাদের দাবিগুলো যৌক্তিক। তাই দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের উদ্বেগ দূর করা হবে বলে তারা প্রত্যাশা করছেন।

ফোরামের আহ্বায়ক বলেন, দাবিগুলো পূরণ না হলে কেন্দ্রীয় কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। তিন কোটি গ্রাহককে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বিস্তৃত করা হবে বলেও জানান তিনি।

 

2

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন আন্দোলনকারীরা। তবে পল্টন মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। পরে ফোরামের একটি প্রতিনিধিদলকে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

স্মারকলিপি জমা দেওয়ার পর আন্দোলনকারীরা পল্টন থেকে গুলিস্তানমুখী প্রধান সড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাদের সড়ক ছেড়ে যেতে অনুরোধ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

গত ১ জুন ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শুরু করে সংগঠনটি। সেদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে তারা।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একই আন্দোলনের মধ্যে গত ১ জুন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুকের পদত্যাগপত্রও গৃহীত হয়।





ভোলায় বিধবার পরিবারকে জালিয়াতির মাধ্যমে বসতভিটা থেকে উৎখাতের চেষ্টা

ভোলায় বিধবার পরিবারকে জালিয়াতির মাধ্যমে বসতভিটা থেকে উৎখাতের চেষ্টা

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক

ডেঙ্গুতে সাত মাসে ৫০ মৃত্যু, জুলাইতেই ৩২

ডেঙ্গুতে সাত মাসে ৫০ মৃত্যু, জুলাইতেই ৩২

ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন

২০২৭ সালের রমজান-ঈদ কবে? প্রকাশ পেল সম্ভাব্য তারিখ

২০২৭ সালের রমজান-ঈদ কবে? প্রকাশ পেল সম্ভাব্য তারিখ

আরও...