অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না : এমপি শাওন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৯ রাত ০৯:৫১

remove_red_eye

৯৪১

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। তার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। বাংলাদেশ না হলে সার্বভৌম বাঙ্গালি জাতীর নির্দিষ্ট মানচিত্র তৈরি হতো না। আজকে আমরা বাংলাদেশ পরিচয়ে বিদেশের মাটিতে সম্মান পেতাম না। তাই বঙ্গবন্ধুর এ ঋণ কোনদিন শোধ করার মতো নয়। শতাব্দির সেরা বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা চালাচ্ছেন। বিশ্বের বুকে বাংলাদেশ শুধু উন্নয়নের রোল মডেল নয়, একটি মানবিক রাষ্ট্র হিসেবেও প্রশংসিত। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ দিনে দিনে শক্তিশালী হয়ে উঠেছে। তার প্রমাণ দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও আওয়ামীলীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় বক্তব্যকালে এমপি শাওন এসব কথা বলেন। সভায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বছর ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক বজলুর রহমান, আব্দুর রাজ্জাক পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক শাহজামাল দুলাল, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, গোলাম মোস্তফা প্রমূখ। ছবিসহ শেষ পাতায় ২ কলামে

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...