অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে সোনালী লাইফ ইন্সুরেন্সে এর বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুন ২০২৬ রাত ০৯:২১

remove_red_eye

১৪৬

লালমোহন প্রতিনিধি : সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি, লালমোহন মেট্রো অফিসের আয়োজনে বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রশিক্ষণ অনু্িঠত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্স ঢাকা মেট্রো হেড অফিস এজিএম মোঃ ওমর ফারুক বাবু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রো হেড অফিসের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার  সৈয়দ ইব্রাহিম বাপ্পি। 
সোনালী লাইফ ইন্সুরেন্স লালমোহন মেট্রো অফিস আগের তুলনায় আরও বৃহৎ ও আধুনিক পরিসরে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৩ হাজার স্কয়ার ফিটের নতুন অফিসে স্থানান্তরিত হয়েছে। এ উপলক্ষ্যে অনুষ্ঠানে নতুন অফিসও উদ্বোধন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন লালমোহন মেট্রো ইনচার্জ মোঃ সোহেল নূর, আরো উপস্থিত ছিলেন লালমোহন মেট্রোর বিভিন্ন ইউনিট ম্যানেজার এবং ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা অডিটোরিয়ামে বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ঢাকা মেট্রো হেড অফিসের এজিএম ওবায়দুল ওবায়দুর রহমান মন্ডল।
প্রায় ৬০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বীমা সচেতনতা বৃদ্ধি, আধুনিক বিপণন কৌশল এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি লালমোহন মেট্রোর এই নতুন অফিস ও প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...