বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জুন ২০২৬ রাত ০৯:৩৩
৮৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রস্তাবিত জাতীয় বাজেটকে উচ্চ বিলাসী, বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার ভোলা জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে উপজেলা কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার এমন মন্তব্য করেন।
এসময় তিনি বলেছেন, রাজস্ব আয় বৃদ্ধি, কর কাঠামোর সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বিদেশি ঋণ কমিয়ে নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা গড়ে তোলার বিষয়ে জামায়াতের দেওয়া প্রস্তাবনাগুলো সরকার বিবেচনায় নেয়নি। ফলে প্রস্তাবিত বাজেট জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, প্রশাসন, কর প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও বিচার বিভাগে দুর্নীতি কমাতে না পারলে কোনো বাজেটই জনগণের কল্যাণ বয়ে আনতে পারবে না। তিনি অভিযোগ করেন, দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বাজেটের অর্থ দলীয় লোকজনের স্বার্থে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেছেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারকে একটি বিকল্প বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন জাতীয় সংসদে বাজেট অনুমোদনের আগে সেই প্রস্তাব বিবেচনা করে বাজেট সংশোধনের মাধ্যমে জনবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানান তিনি।
গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এমন বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাজেট সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের প্রত্যাশার বিপরীতে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সরকার জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এসময় অনুষ্ঠানে বরিশাল অঞ্চল পরিচালক, নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক