অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আগামী ৬মাসের মধ্যে ১ কোটি বৃক্ষ রোপন করা হবে: গোলাম নবী আলমগীর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৬ সকাল ০৯:৪৪

remove_red_eye

৭৯

ভোলায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলার কন্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তারেক রহমান  দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে  ভোলা  জেলা পরিষদের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা পরিষদ প্রঙ্গনে গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা  জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর। 
পরিবেশের ভারসাম্য ও সবুজায়নের লক্ষ্যে ভোলা জেলা পরিষদ নিজস্ব উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও  রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 
এসময় ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর বলেন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা পরিষদ  বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমে  বিভিন্ন উপজেলার ডাক বাংল সহ সব জায়গায়  পর্যায়ক্রমে আরও ব্যাপকভাবে গাছের চারা রোপণ করা হবে।
জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের  আগামী  ৫ বছর দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবয়নে আমরা বদ্ধ পরিকর। তার নির্দেশ অনুযায়ী ভোলার উপকূলীয় এলাকায় আগামী ৬মাসের মধ্যে ১কোটি বৃক্ষ রোপন করা হবে। ভোলার যেহেতু উপকূলীয় জেলা এই জেলাকে ঘূর্ণিঝড় হাত থেকে রক্ষা কবচ হিসাবে গাছ আমাদের রক্ষা করে থাকে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়ের তীব্রতা ও ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে ভোলার মতো উপকূলীয় জেলার জন্য ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাস জমিতে, নদী ও খালের তীরে এবং বসতবাড়ির আশপাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করে সবুজ অরন্য ডেকে দিতে হবে। 
এ সময় উপস্থিত ছিলেন ইলিশা মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মাজহারুল ইসলমা,ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সদস্য ও সিপিপির টিম লিডার আবুল হাসনাত তসলিম সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদের উদ্যাগের রেড ক্রিসেন্টর স্বেচ্ছাসেবক দের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...