অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এলজিইডি’র ক্রিম প্রকল্পে জিসিএফ রিজিওনাল টিমের মূল্যায়ন মিশন সফলভাবে সম্পন্ন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৩

remove_red_eye

১২৩

বাংলার কণ্ঠ ডেস্ক : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর রিজিওনাল টিমের মূল্যায়ন মিশন ৬-১২ জুন ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

মিশন চলাকালে জিসিএফ প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাসমূহের পাশাপাশি সাতক্ষীরা জেলা প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকে অংশগ্রহণ করে। এসব বৈঠকে জলবায়ু অর্থায়ন, জলবায়ু বিনিয়োগ, সম্ভাব্য প্রকল্প উন্নয়ন, প্রকল্প পাইপলাইন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

জিসিএফ-এর রিজিওনাল ম্যানেজার মিস ডায়ান জেগাম -এর নেতৃত্বে পরিচালিত এ মিশনের অন্য সদস্য ছিলেন জিসিএফ-এর ক্লাইমেট ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল জিসিএফ ড. বাপন ফখরুদ্দিন।

মিশনের অংশ হিসেবে ৯-১০ জুন সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় অংশগ্রহণের পাশাপাশি প্রতিনিধি দল জিসিএফ-এর অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা উপকূলীয় অঞ্চলে বাস্তবায়িত জলবায়ু অভিযোজন কার্যক্রম, জীবিকা উন্নয়ন উদ্যোগ, দুর্যোগ-সহনশীল অবকাঠামো এবং অন্যান্য জলবায়ু সহনশীল কর্মসূচি সম্পর্কে সরেজমিনে অবহিত হন।

এ সময় প্রতিনিধি দল স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং টেকসই অবকাঠামো উন্নয়নে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন। তারা বাস্তবায়িত উদ্যোগসমূহের ইতিবাচক প্রভাব এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কেও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্মসচিব ড. কাজী শাহজাহান, সিনিয়র সহকারী সচিব মো. আসসাদিকজামান, ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, নির্বাহী প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর এস. কে. তৌহিদুর রহমান এবং জিসিএফ-এর লিয়াজোঁ অফিসার জুয়েল মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় পৌরসভা ও এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ মূল্যায়ন মিশনের মাধ্যমে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার, এলজিইডি এবং জিসিএফ-এর মধ্যকার সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।— প্রেস বিজ্ঞপ্তি

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...