বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই জুন ২০২৬ রাত ১২:৩৬
১২৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি করা হয়েছে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানকে এবং সদস্য সচিব করা হয়েছে মুনতাসীর আলম রবিন চৌধুরীকে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ প্রদত্ত ক্ষমতাবলে ভোলা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক (জেলা সমাজসেবা অধিদপ্তর), জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং ক্রীড়া সংগঠক জাহিদ ইকবাল আলমাস।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ও বিধিমালার আলোকে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
দীর্ঘদিন পর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন পাওয়ায় ভোলার ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটির নেতৃত্বে জেলার খেলাধুলার উন্নয়ন, ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত