অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে আর্জেন্টিনা দলের সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জুন ২০২৬ রাত ১২:৩৯

remove_red_eye

১১৭

 বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা দেশের মতো ভোলার বোরহানউদ্দিন উপজেলাতেও দেখা দিয়েছে আর্জেন্টিনা সমর্থকদের ব্যাপক উন্মাদনা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার নীল-সাদা পতাকা, জার্সি এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ছবি বহন করেন। মোটরসাইকেল, প্রাইভেটকার ও পায়ে হেঁটে শত শত সমর্থক এতে অংশ নেন। তাদের স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে উপজেলার প্রধান প্রধান সড়ক।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকরা প্রিয় দলের জয় কামনা করে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। অনেকেই আর্জেন্টিনার পতাকার আদলে নিজেদের যানবাহন ও পোশাক সাজিয়ে অংশ নেন, যা উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
আর্জেন্টিনা সমর্থকরা জানান, ফুটবল তাদের আবেগের জায়গা। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সাফল্য তাদের অনুপ্রাণিত করেছে। তাই প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা এতে অংশ নিয়ে বিশ্বকাপের আমেজ আরও প্রাণবন্ত করে তোলেন।আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার আগে গত শনিবার ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে মো. ইসমাইল নামের এক সমর্থক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারা গেছেন। তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন আর্জেন্টিনা সমর্থকরা। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...