অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন—উত্তরে যা বললেন প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জুন ২০২৬ বিকাল ০৫:২৯

remove_red_eye

১৮৪

ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। বরাবরের মতোই সেই উত্তাপ আছড়ে পড়েছে বাংলাদেশেও। রাস্তাঘাটে চলার পথে, চায়ের দোকানের আড্ডায় বা অন্য যে কোনো কর্মস্থলে মানুষের মুখে মুখে এখন বিশ্বকাপের আলাপ। চলছে বিভিন্ন দলের সমর্থকদের তুমুল কথার লড়াইও। সরগরম হয়ে উঠেছে স্যোশাল প্ল্যাটফর্মগুলোও। সেসব কথার লড়াইয়ে যুক্ত হচ্ছেন ছেলে-বুড়ো থেকে শুরু করে সব বয়সী মানুষ।

বিশ্বকাপ উন্মাদনার এই সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে কোন দল সমর্থন করেন, তা নিয়েও সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। তেমনই এক কৌতুহলী প্রশ্ন রাখা হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।

বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন—সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দলের নাম বলেননি। সরকারপ্রধানের উত্তরটি ছিল এরকম—‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম।’প্রদানমন্ত্রীর এমন উত্তরে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছে তিনি হয়তো বিশ্বকাপে ইংল্যান্ড দলকে সমর্থন করছেন। কারণ, তিনি দীর্ঘদিন লন্ডনে প্রবাস জীবন অতিবাহিত করেছেন। মাত্র কয়েক মাস আগেই তিনি দেশে ফেরেন।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন—এমন প্রশ্নের মুখে পড়েন তিনি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...