অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জুন ২০২৬ রাত ১০:২৩

remove_red_eye

১৮৪

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা, চাহিদা এবং কর্মক্ষেত্রের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা মনোযোগ সহকারে শোনেন। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হয়নি, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।


সভায় মে মাসে দাপ্তরিক দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের পুরস্কৃত করা হয়। এছাড়া মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও অফিসের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জাম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষসহ জেলার সকল থানা, গোয়েন্দা শাখা, ডিএসবি, কোর্ট পুলিশ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...