লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই জুন ২০২৬ রাত ১০:৪৫
১৩৭
আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছে। বুধবার (১০জুন) ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে বিভাগ, জেলা ও উপজেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়। এতে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া ৪নং ওর্য়াডের আমির আলী চৌকিদার বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ নুরনবীকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত করা হয়। হাফেজ নুরনবী লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাড়ী বাড়ির আঃ মতিন মিয়ার কৃতি সন্তান। হাফেজ নুরনবী ইমামতিতেই সীমাবদ্ধ নন, সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম।
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় হাফেজ নুরনবী বলেন, আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। আমি সামনের দিকে দেশ ও সমাজের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছি যেন ইসলামের খেদমত ও মানবসেবার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত