বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জুন ২০২৬ রাত ১০:১৬
১৮৯
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় লিগ্যাল এইড কার্যক্রমের অগ্রগতি, সেবার মানোন্নয়ন এবং বিচারপ্রার্থী অসচ্ছল জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরীফ এ. এম. রেজা জাকের। তিনি লিগ্যাল এইড সেবার কার্যকারিতা বৃদ্ধি, জনসচেতনতা সম্প্রসারণ এবং প্রান্তিক মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার সহ জেলার বিভিন্ন বিচারিক কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, আইনজীবী নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় লিগ্যাল এইডের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সেবাগ্রহীতাদের সংখ্যা বৃদ্ধি এবং আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়। সভা শেষে জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত