অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলা হাসপাতালে সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় পারদর্শিতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৬ রাত ১০:২১

remove_red_eye

১০৫

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে “হাসপাতাল সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় পারদর্শিতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় হাসপাতাল  হলরুমর আয়োজিত এ প্রশিক্ষণে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও সেবাগ্রহীতা-বান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈবুর রহমান, ভোলা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকার এবং ভোলা সদর উপজেলা সমাজসেবা অফিসার দোলোয়ার হোসেন, ভোলা জিয়া পরিষদেও সাধারন সম্পাদক আকবর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজক সূত্র জানায়, হাসপাতালে আগত দরিদ্র ও অসহায় রোগীদের সরকারি সহায়তা, সমাজসেবা ভাতা, চিকিৎসা সহায়তা তহবিল এবং সেবা ব্যবস্থাপনার বিভিন্ন দিক আরও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা, রোগী সহায়তা ব্যবস্থাপনা এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর আলোচনা করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সেবাপ্রার্থীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

আয়োজকেরা জানান, ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন করা হবে, যাতে সেবার মান আরও উন্নত করা যায়।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...