বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই জুন ২০২৬ রাত ১০:৪০
১১০
খালেদা খানম সভাপতি , উত্তম কুমার সম্পাদক
নুরে আলম ফয়েজ : চাঁদের মত মুখ গুলোকে বাঁচাও কালো আঁধার থেকে, এই স্লোগানকে সামনে রেখে ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০ টায় ভোলা জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নদ্বীপ খেলাঘর আসর এর সভাপতি অধ্যাপিকা পারভিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এছাড়াও বক্তব্য রাখেন, স্বপ্নদ্বীপ খেলাঘর আসর বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সদস্য শুভঙ্কর চক্রবর্তী, ভোলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার হাসানুর রশিদ, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, স্বপ্নদ্বীপ খেলাঘর সাধারণ সম্পাদক ও ভোলা প্রেসক্লাব সাধারন সম্পাদক নাসির উদ্দিন লিটন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাঘরের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মাদক, সহিংসতা, অপসংস্কৃতি ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রেখে সংস্কৃতি, সাহিত্য, খেলাধুলা এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, খেলাঘর শুধু একটি সংগঠন নয়, এটি শিশু-কিশোরদের স্বপ্ন, সম্ভাবনা ও মানবিক বিকাশের একটি প্ল্যাটফর্ম। খেলাঘর, সংস্কৃতি, সম্প্রীতি, সৃজনশীলতা ও মানবতা এই মূল্যবোধকে ধারণ করেই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নদ্বীপ খেলাঘরের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসমা আক্তার সাথী। এ ছাড়াও সম্মেলনে ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানমকে সভাপতি,উত্তম কুমার ঘোষকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যে নতুন কমিটি গঠন করা হয়। এছাড়াও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক