অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৬ রাত ১০:৪০

remove_red_eye

১৮০

খালেদা খানম সভাপতি ,  উত্তম কুমার সম্পাদ

নুরে আলম ফয়েজ : চাঁদের মত মুখ গুলোকে বাঁচাও কালো আঁধার থেকে, এই স্লোগানকে সামনে রেখে ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১৭ জুন) সকাল ১০ টায় ভোলা জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নদ্বীপ খেলাঘর আসর এর সভাপতি অধ্যাপিকা পারভিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ভোলা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এছাড়াও বক্তব্য রাখেন, স্বপ্নদ্বীপ খেলাঘর আসর বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সদস্য শুভঙ্কর চক্রবর্তী, ভোলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার হাসানুর রশিদ, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, স্বপ্নদ্বীপ খেলাঘর সাধারণ সম্পাদক ও ভোলা প্রেসক্লাব সাধারন সম্পাদক নাসির উদ্দিন লিটন। 

এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাঘরের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মাদক, সহিংসতা, অপসংস্কৃতি ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রেখে সংস্কৃতি, সাহিত্য, খেলাধুলা এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, খেলাঘর শুধু একটি সংগঠন নয়, এটি শিশু-কিশোরদের স্বপ্ন, সম্ভাবনা ও মানবিক বিকাশের একটি প্ল্যাটফর্ম। খেলাঘর, সংস্কৃতি, সম্প্রীতি, সৃজনশীলতা ও মানবতা এই মূল্যবোধকে ধারণ করেই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নদ্বীপ খেলাঘরের সাংগঠনিক  সম্পাদক   প্রভাষক আসমা আক্তার সাথী।  এ ছাড়াও সম্মেলনে ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানমকে সভাপতি,উত্তম কুমার ঘোষকে সাধারণ সম্পাদক করে  ১৭ সদস্যে নতুন কমিটি গঠন  করা হয়। এছাড়াও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...