অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আর্জেন্টিনা জেতায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৬ রাত ১০:৪৭

remove_red_eye

১৮৩

বাংলার কণ্ঠ ডেস্ক : গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা দল ৩-০ গোলে বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ভোলার ব্রাজির সমর্থক হৃদয় হাসান (২৮) মাথা ন্যাড়া করার ভিডিও নিজের মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন তিনি।

হৃদয় হোসাইন ভোলার লালমোহন উপজেলার হর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হর্ড হার্ডিঞ্জ বাজার সংলগ্ন এলাকার জামাল হোসেনের ছেলে। তিনি ওই বাজারে কম্পিটারের ব্যবসা করেন বলে জানা গেছে।

বুধবার (১৭ জুন) সকালে হর্ড হার্ডিঞ্জ বাজারে একটি সেলুনে গিয়ে আর্জেন্টিনা সমর্থক বন্ধুদের সামনে এমন কাণ্ড ঘটান হৃদয় হাসান।

হৃদয় হোসাইন জানান, তিনি তার ফেসবুকে একটি ভিডিও পোস্টে ঘোষণা দেন, বুধবার সকালের ম্যাচে আলজেরিয়ার সঙ্গে যদি আর্জেন্টিনা জিততে পারে, তাহলে তিনি মাথা নাড়া করবেন। বন্ধুদের সামনেও লিখিতভাবে প্রতিশ্রুতি দেন তিনি। পরে আর্জেন্টিনা জেতার পর তিনি বাজারে আসেন এবং বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন।

তিনি বলেন, ‌‘আমি ব্রাজিলের সমর্থক। কথা দিয়ে কথা রাখি। কথা দিয়েছি তাই কথা রেখেছি। ব্রাজিল সমর্থকরা সব সময় নিজেদের কথা রাখে।’জানতে চাইলে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...