বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৪৩
৬৮৭
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের উদ্যোগে পৃথক পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে কর্মসূচী শুরু করেন।
এছাড়া একই স্থানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি কায়কোবাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ। আলোচনা শেষে পৌর শহর মসজিদের ইমাম মাও. মিজানুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এছাড়া দুপুরে পৌর মেয়র মো. রফিকুল ইসলামের উদ্যোগে মাদ্রাসাতুত তাক্বওয়ায় এতিম ও হাফেজি শিক্ষার্থীদের নিয়ে কোরআন তেলওয়াত শেষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ঈদগাহ মসজিদের ইমাম মাও. জালালউদ্দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন। ওই স্থানে এতিম ও হাফেজি শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ শেষে তাঁদের সাথে খাবার খান।
####
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক