অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে তরুণীর রহস্যজনক মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

১৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ​ভোলার সদর উপজেলার  মুসলিম পাড়া এলাকার রাস্তার পাশে কারিমা (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে আহত করে বৃহস্পতিবার গভীর রাতে অচেতন অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। এলকাবাসী উদ্ধারের পর ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে ভর্তি করে।  শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত নিহত গৃহবধূ অজ্ঞাত ছিল। পরে গৃহবধূর বাবা এলে বধূর পরিচয় মেলে। পুলিশ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। 
পরিবারের দাবি, তাঁকে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল।
পুলিশ ও পারিবারিক সূত্র জানান, ​নিহত কারিমা ভোলার ওয়েস্টার্ন পাড়া এলাকার জাকির হোসেনের মেয়ে। তাঁর স্বামীর বাড়ি চরসমাইয়া এলাকায়। স্বামী বর্তমানে চট্টগ্রামে (কারো মতে প্রবাসে) কর্মরত আছেন। কারিমার বাবা কোস্টগার্ড পার্ক সংলগ্ন এলাকায় ফাস্টফুডের দোকান চালান।
​স্থানীয় সূত্র ও পুলিশ আরও জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মুসলিম পাড়া এলাকার রাস্তার পাশে এক তরুণীকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। ভর্তির সময় পরিচয় না পাওয়ায় প্রথম দিকে ওই তরুণীকে ‘অজ্ঞাত’ হিসেবে চিকিৎসা দেওয়া হয়। আজ শুক্রবার সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দুপুরের দিকে খবর পেয়ে স্বজনরা হাসপাতালে এসে কারিমার মরদেহ শনাক্ত করেন।
​স্থানীয় পর্যায়ে গুঞ্জন রয়েছে, কারিমাকে কে বা কারা গুরুতর মারধর করে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। তবে কার বা কাদের সাথে তাঁর এই শত্রুতা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
​এ বিষয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত (ওসি)  পুলিশ কর্মকর্তা মো. মনিরু ইসলাম  জানান, 'খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতালে গিয়েছিল। চিকিৎসকদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য পাঠানো হচ্ছে।'
​পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে কারিমার পরিবার এবং তাঁর শ্বশুরবাড়ির লোকজনসহ উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...