অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তোফায়েল আহমেদ তার কর্মে চির স্মরণীয় হয়ে থাকবেন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জুন ২০২৬ রাত ১১:০০

remove_red_eye

৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে উনসত্তরের গণঅভ’্যাত্থানের নেতৃত্বদানকারী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের স্মরণসভায় অংশ নিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।  তোফায়েল আহমেদ ১ জুন ৮৩ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন  জেলা সুশাসনের জন্য নাগরিক ( সুজন) এর সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, কলেজ অধ্যক্ষ  হারুন অর রশিদ, কলেজ উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক ও ইতিহাস বিভাগের প্রধান আবুল বাশার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান বিল্লাল হোসেন জুয়েল, ইতিহাস বিভাগের প্রধান ধ্রুব হাওলাদার,  বাংলা বিভাগের শিক্ষক নাজমুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায়  ও প্রামাণ্যচিত্র উপস্থাপনায় ছিলেন অমিতাভ অপু । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোফায়েল আহমেদের এক মাত্র মেয়ে ডাক্তার তাসলিমা আহমেদ। 

তোফায়েল আহমেদ তার নামে কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন নি।  তবে মায়ের নামে ফাতেমা খানম কমপ্লেক্স গড়ে তোলেন। সেখানে রয়েছে কলেজ , বালিকা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, এতিমাখানা শিশু পরিবার, পল্লী বিদ্যুৎ সমিতি,  মাতৃকল্যান সমিতি, টিটিসি । এ ছাড়া জেলার ইলিশা, ধনিয়াসহ বিভিন্ন পয়েন্টে  ভয়াল মেঘনার ভাঙন দেখা দিলে ওই সব এলাকায় টেকসই বাধ নির্মান করেছেন তোফায়েল আহমদ। দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত করতে চালু করা হয়েছে ভোলা-বরিশাল ফেরি সার্ভিস।  ভোলা-বরিশাল ব্রিজ নির্মানের স্বপ্নপূরণে কাজ শুরু করলেও ওই স্বপ্ন পুরণ করে যেতে পারেন  নি।  ডাক্তার তাসলিমা জানান তার বাবা’র অসমাপ্ত কাজ করেবন বর্তমান সরকার। তোফায়েল আহমেদ তার কর্মে চির স্মরণীয় হয়ে থাকবেন বলেও জানান বক্তারা। শৈশবে পায়ে হেটে কয়েক কিলোমিটার দূরের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার স্মৃতি ভ’লতে না পারায় তোফায়েল আহমেদ  ভোলায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এমনকি মৃত্যুও ৫ বছর আগে নিজের সম্পত্তি তিনি ফাউন্ডেশনে দান করে গেছেন। জীবিত তোফায়েল আহমেদ কয়েকটি সভায় বক্তব্য রাখার সময়  তিনি বলে জানান, শূণ্যহাতে জস্ম গ্রগণ করেছেন। শূণ্য হাতেই ফিরে যাবেন।  তিনি তার কথা রেখেছেন। মৃত্যুকালে তার নামে কোন সহায় সম্পদ ছিল না। তিনি জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ ও ভোলা-২ আসনে ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সর্বশেষ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন।
তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতা হলেও তার প্রতিষ্টিত ফাতেমা খানম কলজ ছিল রাজনীতিমুক্ত কলেজ। ভর্তির সময় শিক্ষার্থীদের এই টুলসটি জানিয়ে দেয়া হয়। গেল ৩০ বছরে কলেজটি এখন জেলার অন্যতম সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ১৯৯৭ সারেল তোফায়েল আহমেদ এই কলেজ প্রতিষ্ঠিত হয়। তোফায়েল আহমেদের সঙ্গে এই কলেজ  পরির্দশনে আসেন তৎকালীন রাষ্ট্রপতি ম. আব্দুল হামিদ, ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভূসহ   অনেক মন্ত্রী এমপি। 

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...