অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় শ্বাশুড়িকে ধর্ষণের অভিযোগ পুত্রবধূর ছোট ভাইয়ের বিরুদ্ধে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুন ২০২৬ সকাল ১০:০৪

remove_red_eye

৯৪

ভুক্তভোগীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা শ্বাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর আপন ছোট ভাই সজীব তেলি (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা গুরুতর  জানিয়েছেন চিকিৎসকরা।তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।

শনিবার (২০ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে রোববার সকালে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হলে ঘটনাটি জানাজানি হয।

স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী বৃদ্ধা তার পুত্রবধূকে নিয়ে ভোলা  সদর উপজেলার কালীখোলা এলাকায় বসবাস করেন। তার স্বামী মারা গেছেন । একমাত্র ছেলে বিদেশে থাকেন। শনিবার রাতে পুত্রবধূর ছোট ভাই সজীব তেলি তাদের বাসায় ঘুমাতে আসেন। রাতে খাবার শেষে পুত্রবধূ, তার ভাই ও বৃদ্ধা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, রাতের কোনো এক সময় বৃদ্ধাকে ধর্ষণ করা হয়। ভোরে কাউকে কিছু না জানিয়ে তিনি রক্তক্ষরণজনিত সমস্যায় স্থানীয় এক নার্সের কাছে অভিজ্ঞতা সম্পন্ন এক নারীর কাছে যান। পরে ওই নার্সের কাছে ঘটনার কথা জানান। বিষয়টি জানতে পেরে পুত্রবধূ ঘটনাস্থলে ছুটে যান এবং শাশুড়ির শারীরিক অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাকে রক্ত দেয়া হচ্ছে।
ভুক্তভোগীর পুত্রবধূ অভিযোগ করেন, তার ছোট ভাই সজীব তেলিই এ ঘটনার সঙ্গে জড়িত। 

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাত রহমান জানান, গুরুতর অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। পাশাপাশি ডিএনএ টেস্টসহ প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,  পুলিশ ভুক্তভোগীর চিকিৎসা নিশ্চিত করেছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। 

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...