অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা শহরের চকবাজারে শাড়ির দোকানের দুই গোডাউনে অগ্নিকাণ্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুন ২০২৬ সকাল ১০:০৭

remove_red_eye

১৩০

মলয় দে : ভোলা শহরের চকবাজারে শাড়ি বিতান নামে একটি প্রতিষ্ঠানের দুটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা বিপুল পরিমাণ শাড়ি ও অন্যান্য মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, এ ঘটনায় তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আগুন নেভানোর সময় পাশের আরেকটি প্রতিষ্ঠানের গোডাউনে পানি ও ধোঁয়ার কারণে আরও প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
রবিবার বিকেলে চকবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে শাড়ি বিতানের দ্বিতীয় তলায় থাকা গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে এরই মধ্যে ছোট-বড় দুইটি গোডাউনে থাকা বিপুল পরিমাণ শাড়ি ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান শাড়ি বিতানের মালিক মো. সোহেল জানান, আগুনে তার প্রতিষ্ঠানের দুইটি গোডাউনে থাকা মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। হঠাৎ এমন ক্ষতির ঘটনায় তিনি চরম দুশ্চিন্তা ও শঙ্কার মধ্যে রয়েছেন বলেও জানান।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ব্যবহৃত পানি এবং অগ্নিকাণ্ডের ধোঁয়ার কারণে পাশের নিউ লোকনাথ বস্ত্রালয় নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী গোপাল সাহা। তিনি জানান, গোডাউনে পানি প্রবেশ ও ধোঁয়ার কারণে প্রায় ৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

ভোলা জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে একটি শাড়ির দোকানের ছোট ও বড় দুইটি গোডাউনের মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...