অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জাদুকর : এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৮:২৯

remove_red_eye

৮২২

ওমর রায়হান অন্তর, লালমোহন : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুর পরশে সব কিছু পাল্টে যাচ্ছে। তিনি উন্নয়নের জাদুকর। যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অসাধারণ নেতৃত্বে উন্নয়ন ও অর্জনের মাধ্যমে বিশ্বে বাঙালির পরিচয় বদলে দিয়েছেন। একসময় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশ্ব গণমাধ্যমে স্থান পেত। সে সময় বাংলাদেশকে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ বলেও উল্লেখ করা হতো। এখন বাংলাদেশকে আর দরিদ্র দেশ বলার সুযোগ নেই। কারণ, এখন বাংলাদেশ নিন্ম মধ্যম আয়ের দেশ, অল্প কিছু দিনের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
মঙ্গলবার লালমোহন মিডিয়া ক্লাবের উদ্যোগে সম্মাননা অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠানে এ কথা বলেন এমপি শাওন। এমপি শাওন বলেন, লালমোহন ও তজুমদ্দিন উপজেলা ছিল নদী ভাঙ্গন কবলিত এলাকা। এখানে পানি সম্পদ মন্ত্রী থাকা সত্তে¡ও বিগত দিনে মেঘনার ভাঙ্গন ঠেকাতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ নদী ভাঙ্গন রোধ হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন কলেজ ও স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।  
সকাল ১০টায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মিডিয়া ক্লাবের সভাপতি রিপন শানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ওসি মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।
এমপি শাওন পরে লালমোহন নাজিরপুর ও পৌরসভা এলাকায় মুক্ত জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদিপ্ত মিশ্র। এসময় এমপি শাওন বলেন, মাছ চাষ বাড়াতে জলাশয়গুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে নদনদীর ড্রেজিং কাজ শুরু হয়েছে। ড্রেজিং করে পানি প্রবাহ ও পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হবে। যত বেশি পানি প্রবাহ বাড়বে মাছের উৎপাদনও তত বাড়বে। এতে মানুষের মাছের চাহিদা পূরণ হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...