অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

১২৯

বাংলার কণ্ঠ ডেস্ক : জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সরকারের অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদও সংসদে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি দেখতে চান বলে উল্লেখ করেছেন।

সোমবার (২২ জুন) স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন জামায়াতের এমপি।

সাইফুল আলম খান মিলন বলেন, আমি লক্ষ্য করছি বাজেট অধিবেশনে অধিকাংশ সময় আমাদের অধিকাংশ মন্ত্রীরা থাকেন না। আমরা এতকিছু নোট করে নিয়ে আসি...। আমাদের সরকারি দল, বিরোধী দল, সবাই বক্তব্য দেন। কিন্তু মন্ত্রীদের অনেকে উপস্থিত থাকেন না।

তিনি বলেন, এখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রীই নাই। মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি, মাননীয় স্পিকার।

জবাবে স্পিকার বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। শোকর করেন যে, অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে। কিন্তু অন্য মন্ত্রীদেরও অনুরোধ জানাবো, বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন, উনারা থাকলে আমরা বাধিত হবো।

এরপর চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের উপস্থিত থাকা উচিত। তিনি বলেন, বাস্তবতাটা হলো এই যে অনেকে রাষ্ট্রীয় কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, এটা দেখি। তবে সংসদে তাদের আসা উচিত, এলে ভালো হয়।

নূরুল ইসলাম মনি বলেন, অর্থমন্ত্রী আগাগোড়াই এখানে উপস্থিত আছেন। বাজেট সংক্রান্ত বিষয়ে যদি কথা বলা হয়, অর্থমন্ত্রী এখানে আছেন, তিনি বলবেন। তিনি স্বাস্থ্য খাতের কথা বলবেন, বিদ্যুৎ খাতের কথাও বলবেন, পুলিশের কথাও বলবেন, আইনের কথাও বলবেন। সব কথা অর্থমন্ত্রী বলবেন। সে কারণে বাজেট অধিবেশনে তিনি প্রেজেন্ট থাকেন।

তিনি বলেন, আমাদের দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী সবসময় উপস্থিত থাকেন। অন্য মন্ত্রীরাও থাকেন। তবে আমি আশা করবো, অন্য যারা অনুপস্থিত তারা যেন উপস্থিত থাকেন এবং সংসদ অধিবেশন উপভোগ করেন।

চিফ হুইপ বলেন, মন্ত্রীরা যেন সরকারি ও বিরোধী দলের সদস্যদের সব কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর সমাধানের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন।

এসময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন, বিরোধী দলের সংসদ সদস্য বললেন আমাদের মন্ত্রীরা নাই, ঠিক আছে। বলার আগে যদি নিজের দিকে তাকিয়ে বলতেন, সংসদে বিরোধী দলের নেতা এবং উপনেতা দুজনের কেউই তো নাই। তারাও যেন ঠিকমতো থাকেন।

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার বলেন, বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নাই, মন্ত্রীদের থাকা প্রয়োজন। তাদের সমস্যা তো মন্ত্রীদের কাছেই তারা বলবেন। সংসদের সৌন্দর্য রক্ষার্থে সবারই উপস্থিত থাকা বাঞ্ছনীয়।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...