চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩২
৭৭০
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন পৌরসভার ৮নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কয়ছার আহাম্মদের ক্রয় কৃত ৪৫ বছরের ভোগ দখলীয় বসতবাড়ি প্রভাব দেখিয়ে আবদুর রব ড্রাইভারের ছেলে আলামিন গং জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া রয়েছে৷
মঙ্গলবার সকালে পৌরসভা ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রব ড্রাইভারের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আল আমিন গং সহ ১০/১২ জন মিলে একই এলাকার কায়ছার আহাম্মদের ৪৫বছরের ভোগদখলীয় বসতবাড়ি দখলের চেষ্টা করেন৷
জানা যায়, আলামিন গং লোকজন সহকারে কায়ছার আহাম্মদ মিয়ার বাড়ির তালগাছ, সুপারি, মেহগনিসহ অসংখ্য ফলদ গাছপালা কেটে নিজের দখলে নেয়ার চেষ্টা করে । এ বিষয়ে আলামিন জানান, তার তার পিতা ও চাচাদের জমি ক্রয় করেছেন কায়ছার আহাম্মদ, তিনি যতটুকু ক্রয় করেছেন তার চেয়ে বেশি জমি ভোগদখলে আছেন। এর আগে ওই জমি নিয়ে শালিস ফয়সালায় বসার কথা থাকলেও তিনি আসেননি৷ তাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ ফিটার ও স্থানীয়রাসহ জমি মাপ দিতে গিয়েছি৷মাওলানা কায়ছার আহাম্মদ অভিযোগ করে জানান, উত্তর মাদ্রাজ মৌজার, জেএলনং ২৮,এর খতিয়ান নং ৪৪৭ এর জমির ১একর ৪০ শতাংশ জমি ক্রয় সূত্রে দির্ঘ ৪৫ বছর ভোগদখলে আছি৷ অভিযুক্ত আলআমিন গং দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা
মামলা,হামলার হুমকি-ধামকি দিয়ে জোরপূর্বক আমার বসতবাড়ি দখলের চেষ্টা করার পায়তারা করে আসছে ৷ সকালে হঠাৎ আল আমিন লোকজন নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে সৃজিত গাছপালা কেটে দখলের চেষ্টা করে আমাকে গালিমন্দ করে তেড়ে আসে৷
এসময় আমি চরফ্যাশন থানায় এসে থানা পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন।ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ পিটার জানান, আমরা প্রাথমিকভাবে মাপজোপ করে সিমানা নির্ধারণ করে এসেছি৷ আল আমিনদের গাছপালা কাটার কথা বলিনি৷ তার এটা করা ঠিক হয়নি৷এঘটনায় থানায় এজহার দাখিলের প্রস্তুতি চলছে বলে কায়ছার আহমেদ জানান।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, উভয় পক্ষ আমার কাছে এসেছে। কাটা গাছগুলো আমাদের হেফাজতে আছে৷ নির্দিষ্ট একটা তারিখে বসাবসির কথা সিদ্ধান্ত হয়েছে৷
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত