বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জুন ২০২৬ বিকাল ০৫:৫২
১১৮
দেশের শিক্ষাব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে ‘এক ছাতার নিচে’ পরিচালনার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজন শিক্ষা সংস্কারের সেই লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষামন্ত্রী জানান, আগামী ২০ জুলাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ এবং কিছু ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পর্যায়ের নিয়োগ পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ না থাকায় এ ব্যবস্থাকে তিনি ‘এক দেশের ভেতরে আরেক দেশ’ বলে মন্তব্য করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমার ভাবনা, বাংলাদেশ একটি বাংলাদেশ। বাংলাদেশের ভেতরে আরেকটি বাংলাদেশ নয়। শিক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারলে সবাইকে একত্রিত করা সম্ভব হবে। তবে কিছু মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে অনেক ভালো উদ্যোগও বাধাগ্রস্ত হয়।
শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও পরীক্ষা কেন্দ্র-সংক্রান্ত জটিলতার বিষয়ে এহছানুল হক মিলন বলেন, প্রতি চারটি ইউনিয়নের জন্য একটি করে পৃথক পরীক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সব শিক্ষা বোর্ডের উত্তরপত্র এলোমেলোভাবে (র্যান্ডমলি) যাচাই করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তার ভাষ্য, কেউ কম বা বেশি নম্বর দিচ্ছেন কি না, তা আমরা র্যান্ডমলি খাতা পরীক্ষা করে দেখবো।
প্রশ্নফাঁস প্রসঙ্গে তিনি বলেন, অতীতে এটি দেশের শিক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। প্রশ্নফাঁস রোধ এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত কাজ করছে।
তিনি দাবি করেন, প্রশ্নফাঁস ঠেকাতে তিনি নিজেও ছাপাখানায় গিয়ে তদারকি করেছেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত নয়, আলোকিত মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। এ প্রক্রিয়া প্রাথমিক স্তর থেকেই শুরু হওয়া প্রয়োজন।শিক্ষার হার বাড়লেও শিক্ষার মান প্রত্যাশিতভাবে বাড়েনি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর নেতিবাচক প্রভাব সমাজে পড়ছে। এর ফলে কিশোর গ্যাং, নৈরাজ্য, সন্ত্রাস ও দুর্নীতির মতো অনৈতিক কর্মকাণ্ড বাড়ছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত