অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মালয়েশিয়ার আন্তরিক আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৬ বিকাল ০৫:৫৭

remove_red_eye

১১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ডা. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের আন্তরিক অভ্যর্থনা ও উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, মালয়েশিয়া সফরকালে তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান যে আন্তরিকতা, সৌহার্দ্য এবং সম্মান পেয়েছেন, তাতে তারা গভীরভাবে মুগ্ধ ও কৃতজ্ঞ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর আতিথেয়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পোস্টে তারেক রহমান বলেন, মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে প্রদর্শিত বন্ধুত্ব, সৌহার্দ্য ও শুভেচ্ছা তাকে স্পর্শ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারের বিষয়টি পুনর্ব্যক্ত হয়েছে।

তারেক রহমান বলেন, এই সম্পর্ক বহু দশকের পুরোনো। তার ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকাল থেকেই এ সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে।

ফেসবুক পোস্টে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাক্ষাতের সময় ও আন্তরিকতার জন্য তিনি মালয়েশিয়ার রাজার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে যে যোগাযোগ ও সম্পর্ক বিভিন্ন খাত এবং জীবনের নানা ক্ষেত্রে গড়ে উঠেছে, সে বিষয়েও তিনি গর্ব প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বহুমাত্রিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা করেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...