অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৬ রাত ১০:২২

remove_red_eye

১৩৫

এইচ আর সুমন : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের  কর্মকাণ্ডের প্রতিবাদে ও শেখ হাসিনার বিচারের দাবিতে ভোলা শহরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুব দল,সেশ্চাসেবক দল, শ্রমিক দল ,ছাত্রদল ও  বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অব্যাহত সশস্ত্র চোরাগুপ্ত মিছিল এর মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে ও দেশদ্রোহী ও খুনি শেখ হাসিনার দ্রুত বিচারের দাবিতে ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল , যুবদল,বিক্ষোভ মিছিল  করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এই কর্মসূচীতে উপস্থিত  জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আল রাসেল , সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া মঞ্জ যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেনসহ অন্যন্যরা। 

এ কর্মসূচিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এর আগে সোমবার রাতেও একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মত্যাগের বিষয়টি এখনো জাতির সামনে রয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের কোনো ধরনের তৎপরতা মেনে নেওয়া হবে না। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। তবে কর্মসূচি চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...