অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুন ২০২৬ রাত ১০:৩৭

remove_red_eye

৯৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রলি খালে পড়ে চালক নাইম হোসেন জয় (২২) নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাকের হেল্পার আল-আমিন (১২)। মঙ্গলবার দুপুর ১টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা ও রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোড সংলগ্ন বেতুয়া খালের উপর সংযোগ ব্রিজে এ ঘটনা ঘটে। 
জানা গেছে, দুপুরের দিকে ট্রলি চালক নাইম হোসেন জয় হেল্পার আল-আমিনকে নিয়ে চতলা বাজার থেকে বালু বোঝই করে চরমোল্লাজী গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে আজাহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের উপর সংযোগ ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়। এসময় ট্রলি চালক ও হেল্পার ট্রাকের মধ্যে আটকে গেলে তাদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক চালব নাইম হোসেন জয়কে মৃত ঘোষণা করে। চালকের বাড়ি চতলা ৪নং ওয়ার্ডে। তার বাবার নাম মোঃ ফরিদ। অপরদিকে হেল্পার আল-আমিনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তরিত করা হয়েছে। সেও একই এলাকার মোঃ ভুট্টুর ছেলে।       
এবিষয়ে লালমোহন থানার ওসি মোঃ অলিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত চালকের লাশের সুরতহাল করেছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্ধা এম.আর. পারভেজ জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিলো। প্রতিদিনই এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে বালু, ইটবাহী ট্রাক, ট্রলি পারাপার হয়ে আসছে। তা সত্ত্বেও এখানে ভারী যানবাহন উঠানোর কোন বিধিনিষেধ টানানো হয়নি। দেওয়া হয়নি কোন নিশানা। ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...