মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৫০
৭২৩
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বিচ্ছিন্ন ঢালচরে ভূমিহীনদের জমি জবর দখল আছে কিনা এমন তদন্ত করতে এসেছে জেলা প্রশাসকের তিন সদস্যের তদন্ত টিম।
বুধবার সকাল ১০ টায় ডালচরে সরেজমিনে গিয়ে তদন্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, মনপুরার দায়িত্বে থাকা ইউএনও রুহুল আমিন ও রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ রায়হানুল ইসলাম। তদন্ত কমিটি ঢালচরে আবুল খায়ের গ্রæপের নির্মিত বশারত উল্লাহ চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, মেঘনা গ্রæপ ও গেøাব ফার্মাসিউটিক্যালের অর্থায়নে নির্মিত মসজিদ ও ইস্ট কোস্ট গ্রæপের অর্থায়নে নির্মিত রহিমা খাতুন প্রাথমিক চিকিৎসালয় ঘুরে দেখেন।
এই সময় ঢালচরের (ড্যাম্পপিয়ার) শতাধিক বন্দোবস্তীয় রের্কডীয় মালিকরা তদন্ত কমিটির কাছে লাঠিয়াল বাহিনীর দখলে থাকা জমি ফেরত পেতে দাবী তুলেন।
রেকর্ডীয় জমির মালিক সত্তর উর্ধ্বে বৃদ্ধ বেলায়াত সর্দার, নজু উল্লাহ মাঝি, তাহের, রুহুল আমিন মিয়া সহ কমপক্ষে শতাধিক জমির মালিক তদন্ত কমিটির কাছে অভিযোগ করেন, ঢালচরে আমাদের বাপ-দাদাদের সম্পত্তির জমির মাত্র অল্প শতাংশ জমি দখলে আছে। আর বেশিরভাগ জমি হাতিয়ার লাঠিয়াল বাহিনী দিয়ে দখল করে নিয়েছে।
এছাড়াও আমেনা বেগম, শাহানুর বেগম, খাদিজা, মমতাজ, রোকসান সহ চরে বসবাসরত গৃবধুরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করেন, স্যার আমরা রাতে বেলায় হাতিয়ার জলদসুদের ভয়ে রাতের বেলায় ফরেস্টেরে বাগানে থাকি। ওরা আমাগোরে জিম্মি করে রাখেন। পুলিশ ক্যাম্প উইঠা গেলে আমরা চরে থাকতে পারুমনা।
এই ব্যাপারে ডালচরে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক জানান, ডালচরে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত করতে এসেছি। চরে বসবাসরত মানুষের সাথে আলাপ করে যা পাওয়া গেছে তা জেলা প্রশাসকের কাছে তদন্ত রির্পোট পেশ করা হবে। এছাড়াও চরের মানুষের দাবী সর্ম্পকে জেলা প্রশাসককে অবহিত করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত