অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে জাতীয় ফল মেলার উদ্বোধন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুন ২০২৬ সকাল ১০:২০

remove_red_eye

১৪০

বাংলার কণ্ঠ ডেস্ক : “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, উপসহকারী কৃষি অফিসার মোঃ নুর কবির, নাসিম উদ্দিনসহ কৃষক, কৃষাণী, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইব্রাহিম বলেন, দেশীয় ফল পুষ্টির অন্যতম উৎস। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে কৃষকের আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিটি পরিবারকে অন্তত একটি করে ফলদ গাছ রোপণের আহ্বান জানাই। তিনি আরও বলেন, নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে ফল উৎপাদনের মাধ্যমে দেশের ফলের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। জাতীয় ফল মেলার মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং জনগণের মধ্যে ফল খাওয়ার অভ্যাস বৃদ্ধি করা।
আলোচনা সভা শেষে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মেলায় বিভিন্ন স্টলে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, আনারস, ড্রাগন ফলসহ নানা দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...