বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২৬
১৪৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সদর মডেল থানা পুলিশ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি মো. শাহাজামাল (৫০) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী এলাকায় একটি বসতঘরে ৪ বছর ৯ মাস বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ১৮ জুন ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন।
মামলার পর ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সহযোগিতায় গত ২৩ জুন দুপুর ১টা ৩৫ মিনিটে বান্দরবান সদর থানার বালাঘাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মো. শাহাজামালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহাজামাল ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী এলাকার বাসিন্দা। তিনি মো. কাঞ্চনের ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মামলাটি নিবিড়ভাবে তদারকি করছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত