অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় গৃহবধূ কারিমা হত্যা: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

৮৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা গৃহবধূ কারিমা আক্তার (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, যৌতুকের দাবিতে দীর্ঘদিন নির্যাতনের পর কারিমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি ঘটনার পরও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে কারিমার বিয়ে হয় চরসামাইয়া ইউনিয়নের বাসিন্দা ফরিদের সঙ্গে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। গত ১৮ জুন রাতে ভোলা শহরের মুসলিমপাড়া এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

তবে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় ইউডি মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের  প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতের কোনো নোটিশ এখনও থানায় পৌঁছেনি বলেও তিনি জানান।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...