অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুন ২০২৬ বিকাল ০৩:১০

remove_red_eye

১৬৩

তজুমদ্দিন সংবাদদাতা : ভোলা জেলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে একাধিক ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্র প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দাবি করে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা কান্দি গ্রামের বাসিন্দা মো. শাহিনসহ ওয়ারিশগণ জেলা প্রশাসক ও নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল এবং সংবাদ সম্মেলন করেছেন।
 
গতকাল সন্ধ্যায় তজুমদ্দিন প্রেসক্লাবে ভুক্তভোগী ৮ ওয়ারিশ সংবাদ এই সম্মেলনের আয়োজন করেন।
 
অভিযোগকারীরা উল্লেখ করেন, মৃত মো. ছাদেকের প্রকৃত ওয়ারিশদের নামে পূর্বে ইস্যুকৃত ওয়ারিশ সনদ বহাল থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে পিতার নাম, ঠিকানা ও ওয়ারিশ পরিচয় পরিবর্তন করে নতুন নতুন সনদ ও প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে। এসব সনদ ব্যবহার করে বহিরাগত ব্যক্তিদের সম্পত্তির দাবিদার হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারী আরও জানান, জাল ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্রের মাধ্যমে জমিজমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি করা হয়েছে এবং আদালতে মামলাও দায়ের করা হয়েছে। এতে প্রকৃত ওয়ারিশরা দীর্ঘদিন ধরে হয়রানি, আর্থিক ক্ষতি ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ভোলা ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিতর্কিত সনদগুলো যাচাইয়ের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
 
এবিষয়ে অভিযোগ অস্বীকার করে ইকবাল হোসেন শাকিল  বলেন,ওয়ারিশ সনদ, প্রত্যায়নপত্র, ফাওয়ার অব এটর্নি ও দলিলপত্র  সবই বৈধ ভাবে সংগ্রহ করা হয়েছে।
 
অভিযোগের বিষয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া বলেন, ওয়ারিশ সনদ ও পত্যায়নপত্র সংশোধন করার কারনে তার সংখ্যা একাধিক হওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। সমাধানের চেষ্টা করিতেছি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...