লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে জুন ২০২৬ বিকাল ০৩:১২
১০৮
লালমোহন প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রথম পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি ভোলার লালমোহনের সন্তান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. রাহাত মাহমুদকে তাঁর বর্তমান কর্মস্থলের দায়িত্বের পাশাপাশি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাহাত মাহমুদ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যক্রম, তথ্য প্রচার ও প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
এ ব্যাপারে ড. রাহাত মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও তথ্যসমৃদ্ধ করতে কাজ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশ-বিদেশে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারে গুরুত্ব দেওয়া হবে।
ডক্টর রাহাত মাহমুদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে প্রথম আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। চাকরি জীবনের শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ বছর যাবৎ কর্মরত রয়েছেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত