অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত-২০

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুন ২০২৬ বিকাল ০৩:৩৩

remove_red_eye

৮৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় আগ্রাসী হয়ে ওঠেছে বেওয়ারিশ কুকুর। দুইদিনে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন ২০ জন। এদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৭ জন চিকিৎসা নিয়েছেন। এরআগে বুধবার আরও ১৩ জন কুকুরের কামড়ে আক্রান্ত হন। অধিকাংশ আক্রান্তরা উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছেন অনেকে। যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। হঠাৎ করেই কুকুর আগ্রাসী হয়ে ওঠায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এসব কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর রোগাক্রান্ত। এসব রোগাক্রান্ত কুকুরগুলোর চিকিৎসায় সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, বর্তমানে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত হয়ে যারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন তাদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে সামনে যেহেতু কুকুরের প্রজনন মৌসুম তাই সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে। তাহলেই কুকুরের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে। 

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...