অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

প্রাপ্য বেতন না পেয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২৬ সকাল ০৮:০৪

remove_red_eye

৪৯

মোঃ আব্দুর রহমান হেলাল : একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের পাঠই দেন না, তিনি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন। শ্রেণিকক্ষে তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দেন। অথচ সেই শিক্ষকই যখন মাস শেষে নিজের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খান, তখন প্রশ্ন ওঠে জাতি গড়ার কারিগরদের নিরাপত্তা কোথায়?
এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, গত মে মাসের বেতন এখনো পরিশোধ না হওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। সময়মতো বেতন না পাওয়ায় অনেকের সংসারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিত্যপ্রয়োজনীয় বাজার, সন্তানের পড়াশোনার ব্যয়, চিকিৎসা, বাড়িভাড়া ও যাতায়াত খরচ মেটাতে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
একজন শিক্ষক প্রতিদিন শত শত শিক্ষার্থীর সামনে হাসিমুখে পাঠদান করেন। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর কষ্টের গল্প। ছোট্ট সন্তান যখন একটি মৌসুমি ফল কিংবা প্রয়োজনীয় কোনো জিনিস চায়, তখন অনেক শিক্ষক অসহায় হয়ে নীরবে অন্যদিকে তাকিয়ে থাকেন। অসুস্থ মা-বাবার ওষুধ, পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় কিংবা সন্তানের শিক্ষাÍসবকিছু যেন বেতনের অপেক্ষায় থমকে আছে।
শিক্ষকদের ভাষ্য, তারা অতিরিক্ত কোনো সুযোগ-সুবিধা চান না; চান শুধু সময়মতো তাদের প্রাপ্য বেতন। কারণ বেতন বিলম্বিত হলে এর প্রভাব শুধু একজন শিক্ষকের ওপর নয়, তার পুরো পরিবারের ওপর পড়ে। আর সেই মানসিক চাপ নিয়ে শিক্ষাদান করাও কঠিন হয়ে ওঠে।
শিক্ষাবিদদের মতে, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা মানেই শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। যে রাষ্ট্র শিক্ষকের মর্যাদা রক্ষা করে, সেই রাষ্ট্রই ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুদৃঢ ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা দ্রুত বেতন পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে।
কারণ, একজন শিক্ষক যখন নিজের পরিবারের মৌলিক চাহিদা পূরণে অসহায় হয়ে পড়েন, তখন ক্ষতিগ্রস্ত হয় শুধু একটি পরিবার নয় ক্ষতিগ্রস্ত হয় একটি জাতির শিক্ষা, মূল্যবোধ ও ভবিষ্যতের ভিত্তি।

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

আরও...