অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে প্যানেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২০ রাত ০১:০৯

remove_red_eye

৯৩৯

বাংলার কন্ঠ প্রতিবেদক: ২০১৪ সালে স্থগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগে প্যানেল বাস্তবায়নের দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে ২০১৪ সালে স্থগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) সরকারি বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্যানেল বাস্তবায়ন কমিটি ভোলা জেলার আহবায়ক নাছরিন, যুগ্ম আহবায়ক বিমল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মো. মেজবা উদ্দিন প্রমূখ। এসময় চাকরি প্রত্যাশীরা বলেন, ২০১০, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগ দেওয়া হলেও ২০১৮ সালের (২০১৪ স্থগিত) নিয়োগ কার্যক্রমে প্যানেল গঠনের জন্য এখন পর্যন্ত কর্তৃপক্ষ কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও প্রাথমিকে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনায় দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়।
 
তারা আরো বলেন, রিট জটিলতার কারণে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগে কোনো সার্কুলার হয়নি। এর মধ্যে অনেকের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। ফলে বিদ্যালয়ে শূন্য আসনের ভিত্তিতে এই ৩৭ হাজার ১৪৮ জনকে নিয়োগে সুপারিশ করতে হবে।
 
মুজিববর্ষ উপলক্ষে প্রাথমিকের সর্বশেষ নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্যানেল করে নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান। প্রধানমন্ত্রী দেশের এসব প্রার্থীকে চাকরির সুযোগ দিয়ে যুবসমাজকে বেকারত্ব থেকে মুক্তি দেবেন বলে আশা ব্যক্ত করেন তারা।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...