অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ব্যতিক্রমী বর্ষপূর্তি বেদে শিশুদের মুখে হাসি ফোটালো গ্লোবাল টিভি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুলাই ২০২৬ বিকাল ০৪:৩৩

remove_red_eye

১২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জমকালো আয়োজন বা আনুষ্ঠানিকতার বৃত্ত থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন ও মানবিক আবহে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করলো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘গ্লোবাল টেলিভিশন’। ভোলার রাজাপুরের মেঘনা নদীর তীরে অবহেলিত ও সুবিধাবঞ্চিত ভাসমান বেদে সম্প্রদায়ের শিশুদের সাথে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ ৩০ জুন (মঙ্গলবার) ভোলার রাজাপুর ইউনিয়নের একটি ভাসমান বেদে পল্লীতে শিশুদের নিয়ে কেক কেটে গ্লোবাল টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন চ্যানেলটির ভোলা জেলা প্রতিনিধি ইয়ামিন হোসেন।
সবসময় সমাজের মূল স্রোতের বাইরে থাকা বেদে পল্লীর শিশুরা আকস্মিক এমন আয়োজনে মেতে ওঠে বাঁধভাঙা উল্লাসে। রঙিন কেক কাটা আর মিষ্টি মুখের এই আয়োজনে শিশুদের হাসিমুখ পুরো মেঘনার পাড়ে এক অন্যরকম মানবিক আবহ তৈরি করে।
অনুষ্ঠানে গ্লোবাল টিভির ভোলা প্রতিনিধি ইয়ামিন হোসেনের সাথে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন চ্যানেল নাইন-এর ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, সংবাদকর্মী সফিক খান, বনি আমিন এবং বিশিষ্ট সমাজকর্মী আমির হোসেন।
এ সময় বক্তারা বলেন, “সাধারণত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানগুলো চার দেয়ালের ভেতরেই সীমাবদ্ধ থাকে। কিন্তু গ্লোবাল টিভি এবার সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত বেদে শিশুদের সাথে নিয়ে আনন্দ ভাগ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। এই শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোই ছিল আমাদের মূল লক্ষ্য।”
মূলধারার সমাজ থেকে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের অভিভাবকরাও গ্লোবাল টিভির এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, তাদের শিশুদের নিয়ে কেউ এভাবে কখনো ভাবেনি বা আনন্দ উৎসব করেনি। গ্লোবাল টিভির এই মানবিক উদ্যোগ তাদের হৃদয়ে দীর্ঘকাল দাগ কেটে থাকবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...