লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা জুলাই ২০২৬ বিকাল ০৪:৩৫
৭৩
লালমোহন প্রতিনিধি : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধির স্বাক্ষর জাল করে ভুয়া চিঠি তৈরি ও ভুয়া নিয়োগ বোর্ড গঠন এবং ফলাফল শীট তৈরির মাধ্যমে অবৈধভাবে এক কর্মচারীকে এমপিওভুক্ত করার অপচেষ্টার অভিযোগে ভোলা জেলার লালমোহন উপজেলার মুসলিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব মো: মোস্তফা কামাল উদ্দিন জাফরীর এমপিও সাময়িক স্থগিত একই সাথে জালিয়াতির অপরাধে তাঁর এমপিও কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে অধিদপ্তর।
গত ২৯ জুন, ২০২৬ তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশে এই শোকজ জানানো হয়। সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত ওই চিঠিতে অধ্যক্ষের বিরুদ্ধে আনা জালিয়াতির গুরুতর বিবরণ তুলে ধরা হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬ অনুযায়ী গঠিত এমপিও বাছাই ও অনুমোদন কমিটি কর্তৃক জুন/২০২৬ মাসের এমপিও যাচাই-বাছাইকালে বিষয়টি পরিলক্ষিত হয়। উক্ত মাদ্রাসার ‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে মো: সাকিল নামের এক ব্যক্তির নতুন এমপিওভুক্তির জন্য আবেদন প্রেরণ করা হয়েছিল।
অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি উক্ত আবেদনটি যাচাই-বাছাই করতে গিয়ে দেখতে পান যে, এই নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির সম্পূর্ণ জাল চিঠি, ভুয়া নিয়োগ বোর্ড এবং ভুয়া ফলাফল বিবরণী তৈরি করা হয়েছে। এমনকি অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির স্বাক্ষরও হুবহু জাল করা হয়েছে।
এই জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬ এর ১৮.১ (গ) ও (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যক্ষ মো: মোস্তফা কামাল উদ্দিন জাফরী (ইনডেক্স নং: ই৩৬৭৬৬১) এর বেতন ভাতা (এমপিও) সাময়িক স্থগিত করা হয়েছে।
এই অপরাধে কেন তাঁর এমপিও স্থায়ীভাবে বন্ধ করা হবে না, তার সন্তোষজনক লিখিত জবাব আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রদানের জন্য তাঁকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
উক্ত আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ), ভোলার লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট মাদ্রাসার সভাপতি এবং মহাপরিচালক মহোদয়ের ব্যক্তিগত সহকারীসহ সকল ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মীর একেএম খায়রুল কবির এর সাথে আলাপ করলে তারা উভয়ই জানান যে তারা এব্যাপারে অবগত নন। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হেদায়েত আলী অরুনকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। এব্যাপারে মাদ্রাসা অধ্যক্ষ মোস্তফা কামাল উদ্দিন জাফরীর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জালিয়াতির বিষয়টি অস্বীকার করে এ শোকজ চিঠি চ্যালেঞ্জ করবেন বলে জানান।
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক